২১ ডিসেম্বর ২০২১


সিসিকের পানির বিল বৃদ্ধি ‘মরার ওপর খাড়ার ঘা’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবিতে বৃহত্তর শিবগঞ্জ ও টিলাগড় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেছেন, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের পানির বিল নিয়ে মানুষ দিশেহারা। যে হারে পানির বিল বাড়ানো হয়েছে তা সাধারণ মানুষের পক্ষে পরিশোধ করা কষ্টসাধ্য। তাছাড়া করোনাভাইরাসের কারণে দেশে এখন সংকট চলছে। এ অবস্থায় ওয়ার্ডের সাধারণ মানুষের কথা চিন্তা করে বর্ধিত পানির বিল প্রত্যাহারের আহবান জানান তারা।

মঙ্গলবার সকালে নগরীর শিবগঞ্জ পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

তারা বলেন, এই মুহূর্তে পানির বিল বৃদ্ধি ‘মরার ওপর খাড়ার ঘা’র শামিল। নগরবাসীর প্রতিবাদে ভাষা মেয়রের বোঝা উচিত মন্তব্য করে বক্তারা বলেন, দাবানল জ্বলে উঠার আগেই এ বিষয়ে বাস্তবানুগ সিদ্ধান্ত নিতে হবে।

এলাকার বিশিষ্ট মুরব্বী মুহিবুর রহমান মুহিব’র সভাপতিত্বে ও এনায়েত বারী মুর্শেদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সানাওর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা আব্দুল্লাহ সিদ্দিকী, টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী অধ্যাপক মকসুদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অলক চক্রবর্তী, বিশ্বজিৎ দেব রায় বিসু, শফি উল্ল্যা শফি, রফিকুল ইসলাম জুয়েল, হাজী হেলাল আহমদ, দেওয়ান মুরাদ হাসান, মো: মাতাব মিয়া, ইকবাল হোসেন জুয়েল, সাধান সিংহ, সোলেমান চৌধুী, মিথীন পাল প্রাপ্ত প্রমুখ।

শেয়ার করুন