৫ ডিসেম্বর ২০১৭
ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে জাল নোটসহ জুয়েল আহমদ (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১হাজার টাকা মূল্যমানের ১০টি ও ৫শ’ টাকার ১ টি জাল নোট উদ্ধার করে পুলিশ। সে মৌলভীবাজার জেলার জুড়ীর পূর্ব বেলাগাঁওয়ের মৃত আয়নব আলীর ছেলে।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ আবদুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে দক্ষিণ সুরমা থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলাও দায়ের করা হয়েছে।
(আজকের সিলেট/৫ ডিসেম্বর/ডি/কেআর/ঘ.)