১৮ ডিসেম্বর ২০২১


বিয়ানীবাজারে আ.লীগের চার বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের আরও চার বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলো আওয়ামী লীগ। বহিষ্কৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইউপির ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুতিউর রহমান তুতা, উপজেলার মাথিউরা ইউপিতে বিদ্রোহী প্রার্থী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম বাবুল, উপজেলার তিলপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিবেকানন্দ দাস এবং লাউতা ইউপিতে বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ গৌছ উদ্দিন।

শনিবার সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাদের বহিষ্কার করেন।

বহিষ্কারাদেশে বলা হয়- দুটি ইউনিয়ন থেকে এই প্রার্থীরা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্তের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন