১৮ ডিসেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেট মুক্ত দিবস উপলক্ষে রেজিস্ট্রারি মাঠে বিকেলে সমাবেশে করবে বিএনপি। সিলেট মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি এই সমাবেশের আয়োজন করেছে।
অনুষ্ঠানে অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
সমাবেশ সফলের লক্ষে ইতোমধ্যে সমাবেশে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সমাবেশস্থলে। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসা শুরু করেছেন।
এদিকে, সমাবেশের আইন শৃংখলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ সহ আইন শৃংখলা বাহিনী।