১৭ ডিসেম্বর ২০২১


সর্দি-কাশির ঘরোয়া সমাধান

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অসুস্থতাও। ঠাণ্ডা, সর্দি, কাশি লেগেই আছে। এসব সাধারণ স্বাস্থ্য সমস্যার সমাধান রয়েছে ঘরেই।

জেনে নিন কীভাবে-
• লবণ-গরম পানি দিয়ে গারগোল করলে সর্দি কাশির থেকে আরাম পাওয়া যায়।
• গলা ব্যথায় ইনফেকশন কমাতে লবণ-গরম পানির সাথে হলুদও মেশাতে পারেন।
• সর্দি কাশি দূর করতে আদা কুচি-লবণ- তুলসী পাতা থেঁতো করে মুখে নিয়ে চিবালে
উপকার পাবেন।
• আদা, তুলসী পাতা মধু মিশিয়েও খেতে পারেন।
• হলুদ দিয়ে গরম দুধ পান করলে সর্দি কাশি দূর হয়।
• গরম পানিতে ট্রি অয়েল মিশিয়ে দিনে ২-৩ বার ভাপ নিন।
• এক গ্লাস গরম পানিতে ১ চামচ লেবুর রস এবং ২ চামচ মধু মিশিয়ে পান করুন।

কয়েক দিনে যদি সর্দি-কাশি না কমে, তাবে অবশ্যই চিকিৎসক দেখান।

শেয়ার করুন