১৫ ডিসেম্বর ২০২১
দক্ষিণ সুরমা প্রতিনিধি : মোগলাবাজার থানাধীন হাজিগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত গুলজার আহমদ (২০) মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের মৃত রেদওয়ান মিয়ার ছেলে।
বুধবার দুপুর ১২টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দুহা বিষয়টি নিশ্চিত করে জানান, দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে ধরমপুর যাওয়ার রাস্তায় দুপুর ১২টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় দু গাড়ির চালকই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার গুলজার আহমদকে মৃত ঘোষণা করেন।