১৪ ডিসেম্বর ২০২১


ফুসফুস ভালো রাখতে যা করবেন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুস। এটি শ্বাস নিতে কাজ। আমাদের সুস্থ থাকতে প্রয়োজন ফুসফুস ঠিকভাবে কাজ করা। ধোঁয়া ও ধুলার জন্য আমাদের ফুসফুসে প্রদাহ হতে পারে। এতে করে ধীরে ধীরে ফুসফুসের কোষগুলো অকেজো হতে থাকে। ফলে অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট হয়।

ফুসফুস ভালো রাখতে যা করতে হবে-
• নিয়মিত হাঁটাহাটি ও হালকা ব্যায়াম করুন
• নিশ্বাসের ব্যায়াম করলে উপকার পাওয়া যায়
• চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার ভ্যাকসিন নিতে হবে
• ধোঁয়া, ধুলো যথাসম্ভব এড়িয়ে চলুন। প্রয়োজনে মাস্ক পরে নিন
• ধূমপান ছাড়তে হবে আর অন্য কেউ ধূমপান করার সময়ও কাছে থাকা যাবে না
• মশার ওষুধ স্প্রে করার পর সেই ধোঁয়া থেকে দূরে থাকুন
• ফুসফুসে সমস্যা দেখা দিলে ওজন কমতে থাকে। কাজেই প্রোটিনসমৃদ্ধ সুষম খাবার খান৷ সঙ্গে খান ভিটামিন এ সমৃদ্ধ খাবার। যেমন- টাটকা শাক ও ফল।

দীর্ঘদিন শ্বাসকষ্ট হলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরমর্শ নিন।

শেয়ার করুন