৩০ নভেম্বর ২০২১


বাঘা ইউনিয়নবাসীর সেবা করতে চান সাহেল

শেয়ার করুন

সৈয়দ রাসেল আহমদ, গোলপগঞ্জ থেকে : আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বাঘা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রাহুল হোসেন সাহেল,ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রাহুল হোসেন সাহেল জানান, তার দির্ঘদিনের স্বপ্ন,তিনি বাঘা ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান,বাঘা ইউনিয়নবাসীর সুখদুঃখে পাশে থাকতে চান।

সাহেল জানান,এমনিতেই আমি ইউনিয়নের সব ধরণের সামাজিক,মানবিক,সাংস্কৃতিক কাজে সবসময় নিজেকে নিয়োজিত রাখার চেস্টা করি। কিন্তু ব্যক্তি হিসেবে অনেক কিছু চাইলেও একক ভাবে বাস্তবায়ন সম্ভব হয় না, ইউনিয়ন নিয়ে আমার অনেক সুপরিকল্পিত পরিকল্পনা রয়েছে,আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে,ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রয়োজন আমার ।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১নং বাঘা ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হচ্ছেন, রাহুল হোসেইন সাহেল, বর্তমান চেয়ারম্যান ছানা মিয়া, আব্দুস সামাদ (আওয়ামীলীগ), আবুল কালাম, মো: আবুল হাসনাত, মো: আব্দুল কাদির সেলিম, , তুরু মিয়া, কাদির হোসেন, মাহফুজ আহমদ, মাওলানা রিয়াজ উদ্দিন, (জমিয়তে উলামায়ে ইসলাম) এনাম উদ্দিন।

শেয়ার করুন