২১ নভেম্বর ২০২১
বিনোদন ডেস্ক : শিগগিরই শুটিং শুরু হচ্ছে টালিউড অভিনয় শিল্পী সোহম ও সুস্মিতার ‘পাকা দেখা’র। ইন্ডাস্ট্রি পেতে চলেছে নতুন জুটিকে। পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর নতুন ছবিতে দেখা যাবে তাদের। ছবির লুক টেস্ট হয়েছে। সোহম চক্রবর্তী এবং সুস্মিতা চট্টোপাধ্যায় এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।
ছবির কাহিনিতে দেখা যাবে, অফিস পাড়ায় আলাপ হয় জয়ের সঙ্গে তিয়াশার। জয় ব্যাংক কর্মচারী হলেও ঘড়ির কাঁটায় বাঁধা তাঁর দৈনন্দিন জীবন। আবার অন্যদিকে আইটি সেক্টরে কাজ করেন তিয়াশা। কাজের চাপে সময় মতো কোনো কিছুই সামাল দিয়ে উঠতে পারেন না। এদিকে, তিয়াশার বাবা জয়কে তার জামাই করতে চায়। সে জয়ের চরিত্রে রয়েছেন সোহম। এই সূত্রে দুই পরিবারে পাকা দেখাকে কেন্দ্র করেই এগোয় ছবির গল্প।
ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়সহ আরো অনেককে।
চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবির সঙ্গীত পরিচালনায় জিৎ গাঙ্গুলি। সোহমের অফিসেই হলো ছবির মহরৎ।