১৯ নভেম্বর ২০২১


তৌফিক বক্স লিপন সিসিকের ভারপ্রাপ্ত মেয়র

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিসিক মেয়র আরিফুল হক চৌধুলী ওমরাহ পালন করতে সৌদিআরব অবস্থানকালিন সময়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন প্যানেল মেয়র (১) ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন।

শুক্রবার বিকালের একটি ফ্লাইটে স্বদলবল নিয়ে সৌদিআরব যাচ্ছেন মেয়র আরিফ।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৯ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। আরিফের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন তৌফিক বক্স লিপন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাঁকে ভারপ্রাপ্ত মেয়র করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ নভেম্বর এ তিনজন সিসিকের মেয়র ও কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন। কাউন্সিলর তৌফিক বক্স লিপন ১৬ ভোট পেয়ে প্যানেল মেয়র-১ হন। সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ ১৪ ভোট পেয়ে হন প্যানেল মেয়র-২। অন্যদিকে কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি ও কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল সমান সংখ্যক ১৩টি করে ভোট পেয়েছিলেন।

পরে লটারির মাধ্যমে এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন। নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে পদাধিকার বলে প্যানেল মেয়র-১ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়ে থাকেন। কখনো কখনো এর ব্যত্যয়ও ঘটে।

শেয়ার করুন