১৮ নভেম্বর ২০২১


এক গানের জন্য ২ কোটি টাকা নিচ্ছেন সামান্থা

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বিবাহবিচ্ছেদের পর নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন অভিনেত্রী। সম্প্রতি আল্লু অর্জুনের ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে পারফর্ম করার জন্য সামান্থার সঙ্গে যোগাযোগ করেছেন পরিচালক সুকুমার। নির্মাতার প্রস্তাবে সম্মতি দিয়েছেন এই অভিনেত্রী।

ভারতের অন্ধ্র প্রদেশভিত্তিক গণমাধ্যম গ্রেটঅন্ধ্র ডটকম জানিয়েছে, এই চার দিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক হাঁকিয়েছেন এক কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় দুই কোটি টাকার বেশি), ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে দুই কোটি রুপি ছাড়াবে।

বহুল প্রতীক্ষিত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ‘পুষ্পা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ বছরের ১৭ ডিসেম্বর। স্টাইলিশ অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে এ সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা।

শেয়ার করুন