১৪ নভেম্বর ২০২১


বিমান হামলায় ১৮৬ হুথি নিহত

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে মারিবের কাছে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ১৮৬ হুথি নিহত হয়েছেন। শনিবার আরব জোট এ তথ্য জানায়।

জোটের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মারিব শহরের পূর্বে সিরওয়াহ এবং দক্ষিণে আল-বায়দা প্রদেশে এই অভিযান চালায় সৌদি জোট।

২৪ ঘণ্টায় চালানো ৪২টি হামলায় ১৭টি সামরিক যান ধ্বংস করা হয়েছে বলেও জানায় সৌদি জোট। ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে অক্টোবরে একাধিক হামলা চালায় সৌদি জোট। এতে কয়েক শ’ হুথি নিহত হন।

শেয়ার করুন