১৩ নভেম্বর ২০২১
আজকের সিলেট ডেস্ক : ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে দেশের বাজারে ২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের দাম ভরি প্রতি বেড়ে দাঁড়াচ্ছে ৭৪ হাজার ৩০০ টাকায়।
শনিবার থেকে স্বর্ণেরএ নতুন দর কার্যকর হয়েছে।
বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।