৮ নভেম্বর ২০২১
আজকের সিলেট ডেস্ক : ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ পেলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী। আর চতুর্থ সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী পেয়েছেন প্রখ্যাত প্রত্মতত্ত্ববিদ, লেখক ও বাংলাদেশে জাদুঘর আন্দোলনের পথিকৃৎ ড. এনামুল হক।
সোমবার দিল্লীর রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রয়াত মোয়াজ্জেম আলীর পক্ষে পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী তূহফা জামান আলী। সশরীরে উপস্থিত থেকে পদ্মশ্রী গ্রহণ করেন ড. এনামুল হক। তাদের হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সৈয়দ মোয়াজ্জেম আলীকে পদ্মভূষণ ও ড. এনামুল হককে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল গত বছর।
এছাড়া চলতি বছর ‘পদ্মশ্রী’ দেয়া হয়েছে বাংলাদেশের আরও দুই গুণী ব্যক্তিত্ব সন্জীদা খাতুন ও লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীককে।