৫ নভেম্বর ২০২১


দুই লাখ টাকার গাছ গোপনে ৩৫ হাজারে বিক্রি করেছে সিসিক!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গোপনে দুই লাখ টাকার একটি গাছ মাত্র ৩৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে সিসিক কর্তৃপক্ষ। আর গাছটির ক্রেতা হচ্ছেন একজন যুবলীগ নেতা। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সাধারণ নাগরিক থেকে শুরু করে পরিবেশবাদীদের মধ্যে। তাদের দাবি শতবর্ষী এই রেন্ট্রী গাছটি ছায়া দিয়ে অক্সিজেন দিয়ে নগরীতে প্রাণ সঞ্চার করে যাচ্ছিল।
সেই গাছটিকে নিষ্ঠুরভাবে কেটে ফেলা হচ্ছে। যা কোনভাবেই মেনে নেওয়া যায়না। জনসারধণের দাবি আমরা চাই সবুজ নগরী, চাই স্বস্থির নিঃশ্বাস নিতে। কাছটির ক্রেতা যুবলীগ নেতা এখন গাছটি কেটে ফেলার জন্য তোড়জোড় চালাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর চৌহাট্টা-আম্বরখানা সড়কে সিভিল সার্জন কার্যালয়ের সামনের সড়কের পাশে মাজারের লাগোয়া একটি শতবর্ষী রেইনট্রি গাছ রয়েছে। বিশালাকারের গাছটি ডালপালা মেলে ছায়া দিচ্ছে ওই এলাকায়। ক্লান্তশ্রান্ত পথিক, রিকশাচালক, হকার ওই গাছের ছায়ায় বিশ্রাম নেন প্রতিদিন। ওই গাছটি এর আগেও একাধিকবার বিক্রির চেষ্টা চালিয়েছে সিসিক। কিন্তু পরিবেশকর্মীদের বাধায় তাদেরকে পিছু হটতে হয়।

সম্প্রতি সিলেট সিটি করপোরেশন গাছটি অনেকটা গোপনেই বিক্রি করে দিয়েছে এক যুবলীগ নেতার কাছে। মাত্র ৩৫ হাজার টাকায় কিনে নিয়েছেন ওই যুবলীগ নেতা- এমন খবর জানিয়েছে একটি সূত্র।

প্রকৃত কাঠ ব্যবসায়ীরা বলছেন, ওই গাছটি প্রায় দুই লাখ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু সিসিক কেন এতো কম দামে সেটি বিক্রি করলো, তা তাদের বোধগম্য নয়।

এদিকে, পরিবেশকর্মীরা সিসিকের ‘বৃক্ষনিধন কর্মকা-কে অবিবেচক কাজ’ বলে অভিহিত করছেন। তারা বলছেন, বৃক্ষরোপণে কোনো মনোযোগ নেই সিসিকের। তারা অব্যাহতভাবে একের পর এক বৃক্ষনিধন করে চলেছে। যা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনছে। এদিকে, পরিবেশকর্মীরা ওই গাছটি বিক্রি ও কেটে ফেলা হবে এমন খবরে গত বুধবার সকালে সেখানে ছুটে যান। তারা গাছের মধ্যে লাল কাপড় টানিয়ে দিয়েছেন।

একইসাথে ওই গাছের মধ্যে ‘হে পথিক, আমাকে হত্যার প্রস্তুতি চলছে! অক্সিজেন দিয়ে, ছায়া দিয়ে তোমাদেরকে বাঁচাই। আমাকে বাঁচান।’ শীর্ষক একটি লেখাও সাঁটিয়ে দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও ভূমিসন্তান বাংলাদেশ নামক পরিবেশবাদী সংগঠনের সাথে জড়িতরা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম বলেন, গাছ প্রতিনিয়ত আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, ছায়া দিচ্ছে। নগরীতে অধিকাংশ জায়গাতে কোনো ছায়া নেই। কারণ, বড় বড় বৃক্ষগুলো উজাড় করা হয়েছে। এই অবস্থাতে, কোনো যুক্তিতে এই গাছ কাটা মেনে নেওয়া যায় না। কিন্তু মাত্র ৩৫ হাজার টাকায় সিলেট সিটি করপোরেশন এটি বিক্রি করে দিয়েছে!

তিনি বলেন, পরিবেশ রক্ষায়, মানুষের স্বার্থে, প্রাণীদের স্বার্থে গাছ কাটা বন্ধ করতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে। সিসিক যে কাজ করছে, আমরা এর নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি।

বিষয়টি নিয়ে কথা বলতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন