৪ নভেম্বর ২০২১
সুজন চক্রবর্তী, হাইলাকান্দি (আসাম), ভারত : স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে ইন্ডিয়ান বুক অব রের্কডের উদ্যোগে স্বাধীনতা দিবসে আয়োজিত ‘ মাই ইন্ডিয়া মাই প্রাইড’ স্লোগান প্রতিযোগিতায় অংশ নিয়ে হাইলাকান্দি জেলার কাটলিছড়ার মুখ উজ্জ্বল করলেন বিশিষ্ট চিত্র শিল্পী প্রসেনজিৎ বণিক।
সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড রের্কড প্রতিযোগিতার অসমের মধ্যে একমাত্র প্রতিযোগী হিসেবে প্রসেনজিৎ বণিক অংশ নেন। প্রসেনজিৎ প্রতিযোগিতার অংশ নিয়ে ইতিপূর্বে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আর্ট অ্যান্ড কালচারের চিত্র শিল্পী হিসেবে পাঁচটি জাতীয় সম্মান চারটি আন্তর্জাতিক সম্মান, সতেরোটি জাতীয় স্তরে অংশগ্রহণ সম্মান, পাঁচটি আন্তর্জাতিক অংশগ্রহণ সম্মান তুলে ধরেন।যার প্রেক্ষিতে প্রসেনজিৎ বণিককে ইন্ডিয়া ওয়ার্ল্ড রেকর্ডের আওতাধীন ইন্ডিয়া বুক অব রেকর্ড সম্মানে ভূষিত করা হয়।
হায়দাবাদে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অনলাইনে অংশ নেন তিনি। সম্প্রতি আয়োজক কমিটি পক্ষ থেকে ডাকযোগে ইন্ডিয়া বুক রেকর্ড সম্মান হিসেবে স্মারক উপহার, শংসাপত্র,মেডেল ইত্যাদি প্রসেনজিৎ বণিককে প্রেরণ করা হয়। চিত্র শিল্পী প্রসেনজিৎ বণিক ইন্ডিয়া বুক রেকর্ড সম্মানে সম্মানিত হওয়ায় হাইলাকান্দি জেলার কাটলিছড়ার বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।