১ নভেম্বর ২০২১


সিলেট রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট রেঞ্জ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ফাইনাল ম্যাচে একক ও দ্বৈতে সিলেট জেলা পুলিশ ও হবিগঞ্জ জেলা পুলিশ দল অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে একক খেলায় চ্যাম্পিয়ন হয় সিলেট জেলার কনস্টেবল রাজিব আহমেদ এবং দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হয় হবিগঞ্জ জেলার কনস্টেবল ফরহাদ আহমদ এবং কনস্টেবল ইফতি আহমেদ।

সোমবার সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠের ব্যাডমিন্টন কোর্টে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন ফাইনাল খেলার প্রধান অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলার পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, পিপিএম ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (এএন্ডএফ) নুরুল ইসলাম ও পুলিশ সুপার (এমএন্ডসিএ) মোঃ জেদান আল মুসা। খেলায় সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মাহফুজ আফজাল।

উল্লেখ্য, ২০২১ সালের সিলেট রেঞ্জ ব্যাটমিন্টন টুর্নামেন্ট গত ২৮ শে আক্টোবর শুরু হয়। এতে রেঞ্জ ডিআইজির কার্যালয়সহ রেঞ্জের মোট ৬টি দল অংশ নেয়।

শেয়ার করুন