২৬ অক্টোবর ২০২১


নবীগঞ্জে ১৩টি ইউপিতে নৌকার মাঝি চূড়ান্ত

শেয়ার করুন

মোঃ ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : আসছে আগামী ২৮ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনকে ঘিরে অন্যন্য জেলা ও উপজেলার ন্যায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে দলীয় প্রার্থী চ‚ড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ওই উপজেলার ১৩টি ইউনিয়নের দলীয় প্রার্থীর নামও ঘোষণা করেছে।

মঙ্গলবার বেলা ৩টায় দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন-গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩য় ধাপের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ১ নং বড়ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে সমর চন্দ্র দাস, ২নং বড়ভাকৈর (পূর্ব) ইউনিয়নে মোঃ আক্তার মিয়া, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে মোঃ আছাবুর রহমান, ৪ নং দীঘলবাক ইউনিয়নে মোঃ আবু সাঈদ, ৫নং আউশকান্দি ইউনিয়নে মোঃ দিলাওর হোসেন, ৬নং কুর্শি ইউনিয়নে আলী আহমেদ মূসা, ৭ নং করগাঁও ইউনিয়নে বজলুর রহমান, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে মোঃ হাবীবুর রহমান, ৯নং বাউশা ইউনিয়নে মোঃ আবু সিদ্দিক, ১০ নং দেবপাড়া ইউনিয়নে আব্দুল মোহিত চৌধুরী, ১১নং গজনাইপুর ইউনিয়নে মোঃ সাবের আহমেদ চৌধুরী, ১২নং কালিয়ারভাংগা ইউনিয়নে ফরহাদ আহমেদ ও ১৩ নং পানিউমদা ইউনিয়নে মোঃ ইজাজুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগের মনোনীত এই ১৩ প্রার্থী আগামী ২৮শে নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।

উল্লেখ্য, তৃতীয় ধাপের এই তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

শেয়ার করুন