২৪ অক্টোবর ২০২১


খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট-এর উদ্যোগে রোববার বাদ জোহর সিলেট কোর্ট মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, ফোরামের কেন্দ্রীয় সদস্য এডভোকেট আশিক উদ্দিন আশুক,ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী,ফোরামের সিনিয়র সহসভাপতি এডভোকেট মোঃ আতিকুর রহমান শাবু,সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম,এডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর, এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সোহেল,ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ এজাজ উদ্দিন,এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এডভোকেট মো.সাঈদ আহমদ,ফোরামের কেন্দ্রীয় সদস্য এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মোঃ খালেদ আহমদ জুবায়ের, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট শফিকুল ইসলাম সবুজ, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট সাজেদুল ইসলাম সজীব, এডভোকেট সৈয়দ ইয়াসির আরাফাত, এডভোকেট মহিদুর রহমান,এডভোকেট মো. রেজাউল করিম ও ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট তানভীর আখতার খান। বিজ্ঞপ্তি

শেয়ার করুন