২১ অক্টোবর ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জেরর শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর গ্রামে নদীর পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- শ্যামনগর মাঝ হাঠির আবু বক্করের দুই ছেলে মারুফের কন্যা শিশু মাসুমা (৭) ও মাসুমের কন্যা শিশু নাসিমা আক্তার (৮)।
বৃহষ্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, সকালের দিকে বাড়ির পাশের নদীতে রাখা স্টিলের নৌকায় খেলা করছিলো মাসুমা ও নাছিমা নামের দুই বোন। নৌকায় তাদের দেখতে না পাওয়ায় অনেক খোঁজাখুঁজি পর নদীতে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের দেখতে বিভিন্ন স্থান থেকে ছোঁটে আসছেন মানুষজন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।