২০ অক্টোবর ২০২১
আজকের সিলেট ডেস্ক : পরিকল্পিত ঘৃণার বিরুদ্ধে অবিচল থাকার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ঢাকার মার্কিন দূতাবাস থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, যেসব পরিবার সাম্প্রতিক ধর্মীয় সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। ধর্ম পালনের স্বাধীনতা পবিত্র। আমাদের সবাইকে লক্ষ্য-নির্দিষ্ট সহিংসতা পরিকল্পিত ঘৃণার বিরুদ্ধে অবিচল থাকতে হবে। কোনো ভয় ছাড়াই প্রত্যেকে যেন নিজ নিজ বিশ্বাসের ধর্মীয় আচার বা উৎসবে অংশ নিতে পারেন- তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। বৈচিত্র্য, ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধা রক্ষায় বিশ্বাসী বাংলাদেশিদের পাশে আছে যুক্তরাষ্ট্র।