২৪ নভেম্বর ২০১৭


লিডিং ইউনিভার্সিটির আনন্দ শোভাযাত্রা শনিবার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কুর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার”-এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রামান্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ করায় বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি আগামী ২৫ নভেম্বর এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে।

শোভাযাত্রাটি শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর বন্দর বাজারস্থ মধুবন ভবনের সামনে থেকে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে নগরীর প্রধান প্রধান পয়েন্ট পদক্ষিন করে কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে থেকে পূনরায় মধুবন ভবনের সামনে এসে শেষ হবে।

উক্ত আনন্দ শোভাযাত্রায় লিডিং ইউনিভার্সিটির সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে উপন্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

(আজকের সিলেট/২৪ নভেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন