১৭ অক্টোবর ২০২১
নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলো নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ।
রোববার সকালে ঢাকার ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুস্পার্ঘ্য অর্পণ করেন জেলা ও মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসময় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মো. নাইম আহমদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।