২২ নভেম্বর ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ই্উনিয়নের চিতারাই গ্রামে সাথী বেগম (১৭) নামের এক দশম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে। সে চিতারাই গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তার শোবার ঘরে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত গোয়াইনঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে সাথী বেগমের আত্মহত্যার কারণ জানা যায়নি।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, লাশ পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
(আজকের সিলেট/২২ নভেম্বর/ডি/এমকে/ঘ.)