১৬ অক্টোবর ২০২১


জেনে নিন, বেঁচে যেতে পারে একটি প্রাণ!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সবার বাড়িই নানা ধরনের যন্ত্রে ভর্তি। তার বেশির ভাগই বিদ্যুৎ চালিত। এসব যন্ত্র থেকে আচমকা যে কেউ বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন। এমন ঘটনা যদি ঘটে, তাহলে কী করবেন? তা আগে থেকে জেনে রাখা দরকার।

মনে রাখতে হবে-
কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে, সে অবস্থায় তার গায়ে হাত দেওয়া যাবে না। তাহলে যিনি হাত দেবেন বা আক্রান্তকে বিদ্যুৎ থেকে মুক্ত করতে যাবেন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হবেন।

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে সঙ্গে সঙ্গে বাড়ির মেইন সুইচটি বন্ধ করে দিতে হবে।

কাঠের বা প্লাস্টিকের লাঠি দিয়ে ধাক্কা দিয়ে আক্রান্তকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। কোনও ধাতব লাঠি ব্যবহার করা যাবে না।

যদি লাঠি না থাকে, তাহলে একেবারে শুকনো কাপড় দিয়ে ধরে তাকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে।

এবার দেখতে হবে আক্রান্ত ব্যক্তির শ্বাস চলাচল স্বাভাবিক কিনা। যদি তা না হয়, যদি শ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে কৃত্রিমভাবে তার শ্বাস চালু করার চেষ্টা করতে হবে।

পরিসংখ্যান বলছে, তিন মিনিটের ভেতরে শ্বাস চালু করা গেলে বেশির ভাগ আক্রান্তই বেঁচে যান।

শেয়ার করুন