২১ নভেম্বর ২০১৭

নিজস্ব প্রতিবেদক: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ৩য় বর্ষের ১ম সেমিষ্টারের শিক্ষার্থীদের বাস্তবসম্মত জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দিতে গত সোমবার হবিগঞ্জের প্রাণ আরএফএল এর ইন্ডাস্ট্রির পার্কে নিয়ে যাওয়া হয়।
প্রাণ আরএফএলের দু’জন অফিসারের নেতৃত্বে শিক্ষার্থীরা দু’টি দলে বিভক্ত হয়ে ইন্ডাস্ট্রির এর বিভিন্ন পন্য (ড্রিংস্ক, কেক, বিস্কুট, চকলেট সহ আরও কিছু পন্য) কিভাবে তৈরি হয় তা স্বচক্ষে পর্যবেক্ষণ করেন।
শিক্ষার্থীদের সাথে ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো।
উক্ত ইন্ডাস্ট্রিয়াল ট্যুর এর কমিটির পক্ষ থেকে দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র প্রভাষক প্রণব কুমার সাহা। উপাচার্যের অংশগ্রহণ ইন্ডাস্ট্রিয়াল ট্যুর এর আনন্দকে শিক্ষার্থীদের মধ্যে বহুগুনে বাড়িয়ে তুলে।
(আজকের সিলেট/২১ নভেম্বর/ডি/ প্রেবি/টিআর/ঘ)