১৩ অক্টোবর ২০২১


পুজোর পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে জেলা ছাত্রলীগের কার্যক্রম : রাহেল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বহুল প্রতীক্ষিত নতুন কমিটির ঘোষণা এসেছে মঙ্গলবার। দুই ইউনিটে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। ঘোষিত কমিটিতে সিলেট জেলা ছাত্রলীগে মো. নাজমুল ইসলামকে সভাপতি আর রাহেল সিরাজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আর মহানগর ছাত্রলীগের সভাপতি হয়েছেন কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাঈম আহমদ। তবে কমিটি ঘোষণা করা হলেও এখনই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন না সিলেট জেলা ছাত্রলীগ।

সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পূজার সময়। আমরা যদি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাই, তাহলে অসংখ্য নেতাকর্মী জড়ো হবেন। বড় কর্মসূচি হবে। তাতে সনাতন ধর্মের মানুষের সমস্যা হতে পারে। এজন্য পূজা গেলে আমরা আনুষ্ঠানিকভাবে সবাইকে নিয়ে মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করবো। কার্যক্রম শুরুর কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাদেরও সাথে রাখা হবে।

শেয়ার করুন