১৩ অক্টোবর ২০২১


নেপালে বাস খাদে পড়ে নিহত ২৮

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের উত্তর পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলো তা এখনো স্পষ্ট নয়।

মঙ্গলবার মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা ও বিবিসি আরও জানায়, এদিন দুপুরে ঘটা দুর্ঘটনার নিশ্চিত কারণ জানা যায়নি। তবে কোনো কারণে বাসটির ব্রেক ফেল হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ বলছে, হতাহতদের বেশির ভাগই সনাতনী ধর্মীয় উৎসব বিজয় দশমি পালনের জন্য বাড়ি যাচ্ছিলেন। আহতদের মধ্যে প্রায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়। এদের মধ্যে কারো কারো অবস্থা আশঙ্কাজনক বলছে পুলিশ। নেপালে সড়ক দুর্ঘটনা নিত্য ব্যাপার। সাধারণত ঝুঁকিপূর্ণ সড়ক ও যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে এসব দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন