১০ অক্টোবর ২০২১


আজকের সিলেট সম্পাদকের শারদীয় শুভেচ্ছা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মালম্বিদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট বিভাগের প্রথম সরকার অনুমোদিত ও জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ দেশবাসী শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন আজকের সিলেট এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তী।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এ রকম স্লোগান সামনে রেখে এদেশে সর্বদা ধর্মীয় উৎসব উদযাপিত হয়ে আসছে। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই উৎসবের আয়োজনে অংশগ্রহণ করবেন। এবারের শারদীয় দুর্গোৎসব উদযাপনে যথারীতি এ ধারারই প্রতিফলন ঘটেছে। সনাতন ধর্মাবলম্বীদের এ পূজা একই সঙ্গে একটা নিগূঢ় সামাজিক ঐতিহ্যপূর্ণ উৎসব, যা এ বাংলায় আবহমানকাল থেকেই পালিত হয়ে আসছে। এটি বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবও বটে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন বাংলাদেশে এ উৎসব আনন্দঘনভাবে উদযাপিত হচ্ছে এটাই চিরাচরিত বাস্তবতা। সবাইকে শারদীয় শুভেচ্ছা।

শেয়ার করুন