২৪ সেপ্টেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : নটরডেম ইনফরমেশন টেকনোলজি ক্লাব অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিক প্রোগ্রামিং কনটেস্ট,” দা সিক্যুয়েল অফ এফটিএমপিসি মেমোরিয়াল কনটেস্ট ২.০” শুক্রবার অনলাইন প্লাটফর্মে সারা বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হয়। সেইদিন রাতেই বিশেষ অতিথিদের উপস্থিতিতে অনলাইনে ফলাফল প্রকাশিত হয়।
সারা দেশের মোট ৫৫ টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন। এর আগে এই প্রতিযোগিতায় পাঁচশোর অধিক প্রতিযোগি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলেন। এছাড়াও একশোর অধিক রেজিস্টার ক্যাম্পাস এম্বাসিডর সক্রিয়ভাবে কাজ করছেন। ঢাকার ভিতরে এবং বাহিরে অংশগ্রহণকারীর পারসেন্টেন্স যথাক্রমে ৬০ শতাংশ এবং ৪০ শতাংশ। প্রোগ্রামিং কনটেস্টটি ৪ ঘন্টাব্যাপী হয়। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩ জন প্রতিযোগী বিপুল প্রতিযোগিতার মধ্যে দিয়ে সেরা তিনে জায়গা করে নেয়।
মোহাম্মদ নাফিস উল হক সিফাত সর্বাধিক নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং স্বর্ণ পদক জিতে নেয়। সে হাসান আলী সরকারি হাইস্কুলের শিক্ষার্থী। ফারহান আহমেদ এবং ইমরান হোসেন যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন। তারা যথাক্রমে রাজশাহী ইউনিভার্সিটি স্কুল এবং ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছাত্র।
এছাড়াও প্রথম দশজন বিজয়ীদের তালিকায় রয়েছে। এগারতম থেকে ষোলতম পর্যন্ত সবাইকে সম্মান সূচক মেনশন করা হয়েছে। এছাড়াও সেরা দশের তালিকায় আরও রয়েছেন প্রাণসু প্রদীপ্ত নাগ, শাহরিয়ার খান, দেবজ্যোতি দাস, আদনান সাদিক, মোহাম্মদ আব্দুল্লাহ, দেবদীপ দাশ দীপ্ত এবং তারেক আবরার। নটরডেমের ইনফরমেশন টেকনোলজি ক্লাবের অক্লান্ত প্রচেষ্টায় দেশের এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেরা প্রোগ্রামাররা তাদের প্রতিভার স্বাক্ষর রেখে গোল্ড, সিলভার এবং ব্রঞ্চ মেডেল জিতে নিয়েছেন। জাতীয় পর্যায়ের এইসকল প্রোগ্রামিং কনটেস্ট শিক্ষার্থীদের প্রোগ্রামিং শিক্ষার প্রতি আরো আগ্রহী করে তোলে এবং তাদের সম্মাননা দেওয়ার ফলশ্রুতিতে তাদের নিজের তথা দেশের জন্য ভালো কিছু করার মনোভাব আরো সুদৃঢ় হয়ে উঠে। নটরডেম কলেজের এই ক্লাবটি আগামী বছরগুলোতে আরো বড় পরিসরে আয়োজন করার এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে।
অতি শীঘ্রই নটরডেমের ইনফরমেশন টেকনোলজি ক্লাব আনুষ্ঠানিকভাবে তাদের কলেজে বিজয়ীদের আমন্ত্রণ জানাবেন এবং সম্মাননা প্রদান করবেন। এছাড়াও বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।