২০ সেপ্টেম্বর ২০২১


ফেঞ্চুগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে চলছে ভােটগ্রহণ

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : দেশের করোনার প্রকোপ বাড়ায় দুইবার তারিখ পরিবর্তনের পর অবশেষে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলার মোট ৩৬টি কেন্দ্রে চলছে এই ভোটগ্রহণ।

সোমবার সকাল ৯টা থেকে এই ভোটগ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী এলাকায় একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৬ টি টিম আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠে কাজ করছে।

শেয়ার করুন