১১ সেপ্টেম্বর ২০২১


বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো ৪৬ লাখ ২৯ হাজার

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৯৬৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪৬ লাখ ২৯ হাজার ৭৬১ জন। একই সময়ে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯০ হাজার ১৮১ জন। ফলে বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৬৪১ জন। এখন পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৫৬৫ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৯০ হাজার। সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।

শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১১৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৩৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৬৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৭৬ হাজার ৯৮৯ জন মারা গেছেন।

অন্যদিকে বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৭৮৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৩৪১ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭১ লাখ ২ হাজার ৬২৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৬৫ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১৮ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৫১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯ লাখ ৭৪ হাজার ৮৫০ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৯২৩ জনের।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৪ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৩ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩২ লাখ ৮৭৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪২ হাজার ৩৫০ জন।

প্রাণহানির তালিকায় ওপরের দিকেই রয়েছে মেক্সিকোর নাম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৭৩০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৮২৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৭৯ হাজার ৯৯৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৬ হাজার ১৫০ জনের।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৭৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ৫৮ হাজার ৭৩১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৩১ জনের।

গত ২৪ ঘণ্টায় ইরানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১১৪ জন। করোনাভাইরাস মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৫২ লাখ ৫৮ হাজার ৯১৩ জন করোনায় আক্রান্ত এবং ১ লাখ ১৩ হাজার ৩৮০ জন মারা গেছেন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৮ লাখ ৮৭ হাজার ৭৯১ জন, যুক্তরাজ্যে ৭১ লাখ ৬৮ হাজার ৮০৬ জন, ইতালিতে ৪৫ লাখ ৯৬ হাজার ৫৫৮ জন, তুরস্কে ৬৬ লাখ ১৩ হাজার ৯৭৬ জন, স্পেনে ৪৯ লাখ ৭ হাজার ৪৬১ জন এবং জার্মানিতে ৪০ লাখ ৭১ হাজার ৬০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৫ হাজার ৪৪২ জন, যুক্তরাজ্যে ১ লাখ ৩৩ হাজার ৯৮৮ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ৮২৮ জন, তুরস্কে ৫৯ হাজার ৩৮৪ জন, স্পেনে ৮৫ হাজার ২৯০ জন এবং জার্মানিতে ৯৩ হাজার ৯৫ জন মারা গেছেন।

শেয়ার করুন