১৯ নভেম্বর ২০১৭


দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী আজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের উত্তর পৃর্বাঞ্চলীয় রণাঙ্গনের ৪ ও ৫ নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্ঠা সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী র ৭ম মৃত্যুবার্ষিকী আজ (রোববার)। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর সাড়ে ১২টায় মাজার জিয়ারত ও শ্রদ্ধার্ঘ নিবেদন, বাদ জোহর হজরত শাহজালাল (রহ,) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং মরহুম দেওয়ান ফরিদ গাজীর শুভাকাঙ্খি ও অনুসারীদের এতে অংশ নেয়ার আহবান জানিয়েছেন স্মৃতি সংসদের আহবায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও স্মৃতি সংসদের সদস্য সচিব দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য সন্তান গাজী মো. শাহ নেওয়াজ (মিলাদ গাজী)।

(আজকের সিলেট/১৯ নভেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন