৭ সেপ্টেম্বর ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী প্রচারণায় নেমে বিক্ষোভকারীর ছোঁড়া পাথরে আঘাতপ্রাপ্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, কানাডার একটি এলাকায় নির্বাচনী প্রচার চালিয়ে বাসে করে ফিরছিলেন ট্রুডো। এ সময় তার ওপর একটি ছোট্ট পাথর আঘাত হানে। তবে তিনি আহত হননি।
সংখ্যাগরিষ্ট সরকার গঠন করতে আগস্টের মাঝামাঝি একটি মধ্যবর্তী নির্বাচনের ডাক দিয়েছেন ট্রুডো। কিন্তু নির্বাচনী প্রচারে নেমে কোভিড-১৯ ভ্যাকসিন এবং এ ভাইরাসের কারণে দেশব্যাপী নীতিনিয়ম জারি করায় বিক্ষোভের মুখে পড়েন তিনি। এর সপ্তাহ আগে বিক্ষোভের মুখে একটি নির্বাচনী প্রচারাভিযান প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন তিনি।
পাথরের আঘাত পাওয়ার ঘটনার পর কানাডার অন্টেরিওর লন্ডন শহরে তিনি সাংবাদিকদের বলেন, তার কাঁধে পাথরের আঘাত লেগেছিল। এর আগে ২০১৬ সালে এক নারী তার দিকে কুমড়ার বীজ ছুঁড়ে মেরেছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই ঘটনার কথা স্মরণ করেন ট্রুডো।