৪ সেপ্টেম্বর ২০২১


ফেঞ্চুগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েছকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সিলেট-৩ আসনে উপ-নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর আসনে উপ-নির্বাচন শনিবার। নির্বাচনের আগের দিন দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর অনুসারী আব্দুল আউয়াল কয়েছকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে দলীয় শৃঙ্খলা ভঙের কারণে আরও অনেকের ওপর বহিষ্কারের খড়গ আসতে পারে!

শেয়ার করুন