৪ সেপ্টেম্বর ২০২১


জকিগঞ্জে মধ্যরাতে দোকনে আগুন

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ হাড়িকান্দি কওমি মাদ্রাসা পয়েন্ট সম্মুখের একটি তুলার দোকানে আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়েছে।আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জকিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

জকিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মরত মো: রুবেল আহমদ বলেন একটি তুলার দোকানে আগুন লেগেছে।আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শেয়ার করুন