১ সেপ্টেম্বর ২০২১
বিনোদন ডেস্ক : দীর্ঘ এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরীমনি। তাকে বনানীর বাসা ছাড়তে নোটিশ দিয়েছেন ফ্ল্যাট মালিক।
বুধবার কারাগার থেকে সকালে বাসায় গিয়েই আবারো পেলেন দুঃসংবাদ।
এ বিষয়ে পরীমনি বলেন, কারাগার থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিশ দেখতে পেলাম। এখন কি তাহলে আমার বসবাসের অধিকারটাও ওরা কেড়ে নেবে? ওরা যা চেয়েছিল, তা-ই কি হচ্ছে? আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব?
আলোচিত এ নায়িকা বলেন, আমি তো একা থাকি না। আমার বয়স্ক নানুভাই আছেন। হঠাৎ করে এসব কী! হঠাৎ করে কই যাব, সেটা কি কেউ বলতে পারেন? এখন এই মুহূর্তে আমাকে কে বাসা খুঁজে দেবে?
এর আগে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ পরীমনির জামিনের আদেশ দেন।এরপর বুধবার কারাগার থেকে মুক্তি পান নায়িকা।
গত ৪ আগস্ট বিকালে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। ওই দিন রাত সোয়া ৮টার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়।