৩১ আগস্ট ২০২১


বিশ্বে মৃতের সংখ্যা ৪৫ লাখ ২২ হাজার ছাড়ালো

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ২২ হাজার ৯৪০ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৮ জন। ফলে বিশ্বে আক্রান্তের সংখ্যা দাাঁড়ালো ২১ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৮০৪ জন।

মঙ্গলবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৩৬৫ জন এবং মারা গেছেন ৫৫৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ৪৩১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৫৬ হাজার ৩৭৭ জন মারা গেছেন।

অন্যদিকে সোমবারের মতো মঙ্গলবারও বিশ্বে দৈনিক প্রাণহানির শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৭৯২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৩২৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৯ লাখ ১ হাজার ১৫২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮২ হাজার ৪২৯ জন।

বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পশ্চিম এশিয়ার দেশ ইরান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৯ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৭৮০ জন। করোনাভাইরাস মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৪৯ লাখ ৬০ হাজার ৭৪৪ জন করোনায় আক্রান্ত এবং ১ লাখ ৭ হাজার ১৫১ জন মারা গেছেন।

শেয়ার করুন