২৮ আগস্ট ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ লাখ ৯৮ হাজার ৮৬৪ জন। একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি মানুষের। ফলে বিশ্বে ভাইরাসটিতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ কোটি ৬২ লাখ ৪ হাজার ২৬৬ জন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৯০০ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৮৮২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ১১ হাজার ২৮৯ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ২৮ হাজার ৪৯৭ জনের।
শনিবার সকাল পর্যন্ত সারাবিশ্বে করোনা থেকে আরোগ্য লাভ করেছে ১৯ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৬৩৬ জন।