২০ আগস্ট ২০২১


জয়ার প্রশংসায় ঋত্বিক

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে জয়া সম্পর্কে তিনি বলেন, উনি উচু মানের অভিনেত্রী।

শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। জয়ার সঙ্গে একটি শর্ট ফিল্মে কাজ করেছেন ঋত্বিক। সেখানে দুজনের পরস্পরের সম্পর্কে জানাশোনা।

ঋত্বিক বলেন, ইন্দ্রনীল রায় চৌধুরীর শর্ট ফিল্ম ‘ভালবাসার শহর’-এ একটি দৃশ্য ছিলো দু’জনের। অভিনেতা হিসেবে যখন কাজ করি, তখন তো আলাদা করে রসায়নের বিষয় মাথায় রাখি না। চিত্রনাট্য, মুহূর্ত সব মিলিয়ে হয়তো পুরো বিষয়টা জমাট বাঁধে।

ঋত্বিক বলেন, শিল্পী ভালো হলে, তারা হয়তো আরো পরত যোগ করেন দৃশ্যে। জয়া খুব উঁচু মানের অভিনেত্রী। সেটা জানি বলেই বলছি, ‘বিনিসুতোয়’ ওকে ভালো লাগবে।

শেয়ার করুন