১৬ আগস্ট ২০২১


হাইতিতে ভূমিকম্পে নিহত বেড়ে ৭২৪

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপ দেশ হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২ হাজার ৮০০ জন।

আল জাজিরার খবরে জানানো হয়েছে, দেশটির স্থানীয় সময় শনিবার সকালে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭ দশমিক ২।

হাইতির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধর্মীয় উপাসনালয়, স্কুল এবং হোটেলও রয়েছে। ভূমিকম্পের কারণে বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। ফলে তাদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এই ভূমিকম্পকে ‘ব্যাপক ক্ষতি’ বলে আখ্যায়িত করে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন এবং দেশবাসীকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, হাইতিতে ১১ বছর আগে ৭ মাত্রার যে ভূমিকম্প হয়েছিলো এবারেরটি তার চেয়ে বড় ও ভূপৃষ্ঠের কম গভীরতায় উৎপত্তি হয়েছে। এ ভূমিকম্পটি ২০১০ এর চেয়ে আরো শক্তিশালী হলেও এবার তুলনামূলকভাবে হতাহত কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগের ভূমকম্পটিতে দেশটিতে হাজার হাজার লোকের মৃত্যু হয়েছিলো।

শেয়ার করুন