১৪ আগস্ট ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় সারা মারা গেছেন ৮২৮ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ লাখ ৫৮ হাজার ১৬৮ জনে। শুক্রবার মৃত্যুর সংখ্যা ছিলো ১০ হাজার ৬৮ জন। যার তুলনায় শনিবার মৃত্যুর সংখ্যা কমেছে।
একই সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৩২৭ জন। এতে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ৬০৯ জনে। শুক্রবার শনাক্তের সংখ্যা ছিলো ৭ লাখ ১৯ হাজার ২০৪ জন।
শনিবার সকালে এই তথ্য জানায়, করোনাভাইরাস নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭৩ লাখ ৬৪ হাজার ৭০০ জন আর ৬ লাখ ৩৭ হাজার ১৬১ জন মারা গেছেন।
শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৮২৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩০ হাজার ৭৬২জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনা শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৩ লাখ ১৯ হাজার এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৯১৪ জনের।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৪ লাখ ২৫ হাজার ৪৩৬ জন, রাশিয়ায় ৬৫ লাখ ৫৭ হাজার ৬৮ জন, যুক্তরাজ্যে ৬২ লাখ ১১ হাজার ৮৬৮ জন, ইতালিতে ৪৪ লাখ ২৭ হাজার ৮২৭ জন, তুরস্কে ৬০ লাখ ৩৯ হাজার ৮৫৭ জন, স্পেনে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৪০ জন, জার্মানিতে ৩৮ লাখ ১৯ হাজার ৮৪৫ জন এবং মেক্সিকোতে ৩০ লাখ ৪৫ হাজার ৫৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১২ হাজার ৫৬১ জন, রাশিয়ায় এক লাখ ৬৮ হাজার ৮৬৪ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩০ হাজার ৮০১ জন, ইতালিতে এক লাখ ২৮ হাজার ৩৭৯ জন, তুরস্কে ৫২ হাজার ৮৬০ জন, স্পেনে ৮২ হাজার ৪৭০ জন, জার্মানিতে ৯২ হাজার ৩৬৭ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৪৬ হাজার ৮১১ জন মারা গেছেন।