১৩ আগস্ট ২০২১


‘তুরস্ক ও মার্কিন দখলদারদের মধ্যে কোনো পার্থক্য নেই’

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও মার্কিন দখলদারদের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করে ইরাকের নুজাবা আন্দোলনের মুখপাত্র নাসর আশ-শাম্মারি বলেছেন, ইরাকের ভৌগলিক অখণ্ডতা এবং আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে দখলদার হিসেবে তুরস্ক এবং মার্কিন সেনাদের মধ্যে কোনো পার্থক্য নেই।

নাসর আশ-শাম্মারি বলেন, ইরাকের জনগণ, সংসদ এবং সরকার বিদেশি সামরিক বাহিনীর দখলদারিত্বের অবসান চায়। ইসলামি আন্দোলন হিসেবে আমরা তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের বিষয়ে একই দৃষ্টিভঙ্গি পোষণ করি না; তবে ইরাকি ভূখণ্ডে দখলদারিত্বের ব্যাপারে তা প্রযোজ্য নয়। কারণ ইরাকি ভূখণ্ডে যে দেশের সেনা অবস্থান থাকুক না কেন তাকে দখলদার হিসেবে গণ্য করা হবে।

শেয়ার করুন