১৩ আগস্ট ২০২১


‘কেজিএফ-টু’ মুক্তি নিয়ে নির্মাতাদের নয়া পরিকল্পনা

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : আলোচিত ‘কেজিএফ- টু’ সিনেমার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা। চলতি বছরের জুলাই মাসে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘কেজিএফ- চ্যাপটার টু’র মুক্তি নিয়ে নয়া পরিকল্পনা করছেন নির্মাতারা। হিন্দির আগে শুধু ভারতের দক্ষিণী অঞ্চলে সিনেমাটি মুক্তি দিতে চাইছেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ‘কেজিএফ- টু’ সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দিয়ে ভক্তদের নিরাশ করতে চান না অভিনেতা যশ। যদি প্রেক্ষাগৃহ চালু হয় তাহলে প্রথমে তারা কন্নড়, তেলেগু, তামিল ভাষায় সিনেমাটি মুক্তি দেবেন। পরবর্তী সময়ে দর্শক পুরোপুরি প্রেক্ষাগৃহে যাওয়া শুরু করলে হিন্দিতে মুক্তি দেয়া হবে।’

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার সিক্যুয়েল ‘কেজিএফ-টু’। ১০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- যশ, সঞ্জয় দত্ত, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।

শেয়ার করুন