১২ আগস্ট ২০২১


শিগগিরই বিয়ে করছেন তাপসী

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোর সঙ্গে তাপসীর প্রেম অনেকদিন থেকেই। দীর্ঘদিনের প্রেমিককেই বিয়ে করবেন তাপসী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসীর বিয়ে নিয়ে কথা বলেছেন তার বোন শাগুন। তিনি বলেন, হ্যাঁ, এখন পর্যন্ত বিয়ের জন্য অনেক জায়গাই দেখে রেখেছি। স্থান বাছাই করা হয়েছে। এখন শুধু বিয়ে বাকি।

তিনি বলেন, বিয়ের জন্য মা-বাবা চাপ দিচ্ছেন। দুই বোনের একজনকে আপাতত বিয়ের পিঁড়িতে দেখতে চাইছেন তারা। আর এদিক থেকে তাপসীই এগিয়ে।

ম্যাথিয়াসের সঙ্গে প্রেম নিয়ে মিডিয়ায় খুব বেশি কথা বলেন না তাপসী। তবে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ম্যাথিয়াসের সঙ্গে ছবি পোস্ট করেন তাপসী।

শেয়ার করুন