১০ আগস্ট ২০২১


নিজ এলাকায় অবাঞ্চিত জাপা প্রার্থী আতিক

শেয়ার করুন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট ৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আতিকুর রহমান আতিককে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। মোগলাবাজার থানার দাউদপুরে এক মতবিনিময় সভা থেকে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

সোমবার রাতে দাউদপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন আয়োজিত সভায় জাতীয় পাটি মোগলাবাজার থানা সভাপতি দেলোওয়ার হোসেনের সভাপতিত্ব করেন।

সভায় সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলী সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আতিকুর রহমান আতিককে অবাঞ্চিত ঘোষণা করার পাশাপাশি পার্টির মোগলাবাজার থানা সভাপতি দেলোওয়ার হোসেন সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

এই সময় সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলী, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মঈনসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন