১৫ নভেম্বর ২০১৭


কাজলশাহয় ছাদ থেকে পড়ে ‘চুর’ আহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর কাজলশাহ এলকায় চুরি করতে গিয়ে পালানোর সময় ছাদ থেকে পড়ে মারাত্মক আহত হয়েছে এক চুর। তার কোমর, হাত-পা ভেঙ্গে গেছে। তবে তাৎক্ষণিকভাবে চুরের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়- মঙ্গলবার রাত ১২টার দিকে কাজলশাহ এলাকার ব্যাবসায়ী ইকবালের বাসায় চুরি করতে ঢুকেছিলো ঐ চোর। বাসার কাজের ছেলে তাকে দেখে ফেলায় সে দ্রুত পালানোর চেষ্টা করতে গিয়ে চতুর্থ তলা থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে লামাবাজার পুলিশ ফাঁড়ির এস আই নজরুলের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

 

(আজকের সিলেট/১৫ নভেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন