১৪ জুলাই ২০২১
গোলাপগঞ্জ প্রতিনিধি : নির্মাণাধীন ভবন থেকে সেলিম উদ্দিন (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সেলিম আহমদ ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
বুধবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামের নিহতের বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা, নাকি অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না।