২ জুলাই ২০২১


আলমপুরে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর আলমপুর এলাকায় গাড়ির ধাক্কায় অচেনা এক মহিলার মৃত্যু হয়েছে। তবে ঘাতক গাড়িকে আটক করা যায়নি। তাৎক্ষনিকভাবে নিহতের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বৃগষ্পতিবার মধ্যরাতে নগরীর আলমপুর এলাকায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসএমপির মিডিয়া শাখা জনায়, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অজ্ঞাত এক গাড়ি অজানা ওই মহিলাকে ধাক্কা দিয়ে মারাত্মক আহত করে রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জসিম উদ্দিন আহত মহিলাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে সুরতহাল রির্পোট প্রস্তুত করে লাশটি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশটির পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন