১২ নভেম্বর ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় চলন্ত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে আলাউদ্দিন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিগত আলাউদ্দিন উপজেলার পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি ট্রাক্টর শ্রমিক ছিলেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আলাউদ্দিন ট্রাক্টরে চড়ে শায়েস্তাগঞ্জ যাওয়ার সময় চলন্ত ট্রাক্টর থেকে রাস্তার ওপর পড়ে যান। এতে মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
হবিগঞ্জ সদর থানার এসআই রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
(আজকের সিলেট/১২ নভেম্বর/ডি/এমকে/ঘ.)